ঘাটাইল, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ঘাটাইল ও টাঙ্গাইলের সর্বশেষ খবর সবার আগে পড়তে ভিজিট করুন ঘাটাইল ডট কম ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ঘাটাইল ডট কম ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

টেস্ট ড্রাইভের কথা বলে ‘৮৫ লাখ টাকার’ গাড়ি ছিনতাই, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী মাসুম অস্ত্রসহ গ্রেপ্তার

টেস্ট ড্রাইভের কথা বলে ‘৮৫ লাখ টাকার’ গাড়ি ছিনতাই, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী মাসুম অস্ত্রসহ গ্রেপ্তার

ছবি: ঘাটাইল ডট কম ফটো ইউনিট

ফটোকার্ড
সোশ্যাল মিডিয়া ফটোকার্ড ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জন্য এই খবরের ফটোকার্ড প্রস্তুত

টেস্ট ড্রাইভের কথা বলে ছিনতাই করা টয়োটার হ্যারিয়ার মডেলের গাড়ি উদ্ধারের পাশাপাশি বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। গাড়িটির আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা বলেও জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোরে গুলশানের ‘আমারি ঢাকা’ নামের একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির নাম আহসান আহমেদ ওরফে মাসুম (৩৬)। তাঁর কাছ থেকে ওই গাড়ি, একটি ম্যাগজিনসহ পাঁচটি গুলিভর্তি বিদেশি পিস্তল ও তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়।

গাড়ি উদ্ধার ও আসামি গ্রেপ্তারের ঘটনা নিয়ে আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি জানান, গ্রেপ্তার আহসান আহমেদ ওরফে মাসুম বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী। তিনি প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত দক্ষ। তিনি একজন পেশাদার অপরাধী। এর আগে ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তিনি গাড়ি ছিনতাইয়ের পর গাড়ির মালিককে গাড়ি ফিরিয়ে দেওয়ার কথা বলে অর্থ দাবি করতেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় গাড়ি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, পরীবাগ গার্ডেন টাওয়ারে অবস্থিত হইল ডিলস্ (বারভিডা-১৭৯১) নামের একটি গাড়ির শোরুমের স্বত্বাধিকারী মাশরুর নাঈর (২৯) জাপানি গাড়ির একজন আমদানিকারক ও বিতরণকারী। ৭ মার্চ বিকেল সাড়ে পাঁচটার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মাশরুর নাঈরকে ফোন করে টয়োটা হ্যারিয়ার গাড়ি কেনার কথা বলেন। মাশরুর নাঈর অজ্ঞাতনামা ব্যক্তিকে তাঁর বাসার গ্যারেজে গাড়ি দেখার জন্য আসতে বলেন। পরদিন (৮ মার্চ) রাত সাড়ে সাতটার পর ওই ব্যক্তি বাসার গ্যারেজে আসেন। গ্যারেজের বাইরে আরও দুজন অবস্থান করেন। পরে একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য মাশরুর নাঈরের চাচাতো ভাই পিয়াল মাহমুদকে নিয়ে অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি গাড়িতে ওঠেন। গাড়িটি চালিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা রাত সোয়া আটটার দিকে শাহবাগের মেট্রোস্টেশনে আসেন। তখন গাড়িটি থামিয়ে তাঁদের একজন পিয়াল মাহমুদের মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেন। পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা গাড়িটি নিয়ে পালিয়ে যান।

পুলিশ আরও জানায়, গাড়িটির আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা। ঘটনার কিছুক্ষণ পর ছিনতাইকারীরা মাশরুর নাঈরের হোয়াটসঅ্যাপে একটি বার্তা দিয়ে মামলা না করার জন্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি না জানানোর জন্য হুমকি দেন। এ ঘটনায় গাড়ির মালিক মাশরুর নাঈরের অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় ৯ মার্চ মামলা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়।

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
ঘাটাইল ডট কম

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐 ghatail.com
বিজ্ঞাপন ব্যানার বিজ্ঞাপন

আজকের পত্রিকা — ই-পেপার

📰

ঘাটাইল ডট কম — আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: