ঘাটাইল, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ঘাটাইল ও টাঙ্গাইলের সর্বশেষ খবর সবার আগে পড়তে ভিজিট করুন ঘাটাইল ডট কম ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ঘাটাইল ডট কম ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

টাঙ্গাইলে বিডিএমএ-বিডিএমপি ও ম্যাটস শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে বিডিএমএ-বিডিএমপি ও ম্যাটস শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ছবি: ঘাটাইল ডট কম ফটো ইউনিট

ফটোকার্ড
সোশ্যাল মিডিয়া ফটোকার্ড ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জন্য এই খবরের ফটোকার্ড প্রস্তুত

৪ দফা বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন (বিডিএমপিপিএ) এবং ম্যাটস শিক্ষার্থী পরিষদের যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন করা
হয়েছে।

রবিবার (৯ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলায়তনে ম্যাটস শিক্ষার্থীদের আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, টাঙ্গাইল ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. আব্দুল বাতেন। তিনি বলেন, ১৯৭১ সালে যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ১৯৭৬ সালে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) চালু করা হয়।

বর্তমানে সারাদেশে ১৬টি সরকারি ম্যাটস ও দুইশ টি বেসরকারি ম্যাটস রয়েছে। শিক্ষা পরিসংখ্যান ২০২২ এবং বিএমডিসি এর সর্বশেষ তথ্যমতে দেশে বর্তমানে ডিপ্লোমা শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০ হাজার এবং বিএমডিসি নিবন্ধিত ডিএমএফ এর সংখ্যা ৩০ হাজার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় হিসেব অনুযায়ী ৫৫ হাজার ডিপ্লোমা চিকিৎসক(ডিএমএফ)গণ উপসহকারী কমিনিটি মেডিকেল অফিসার পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলা সদর হাসপাতালে কর্মরত আছেন। কিন্তু স্বাধীনতার ৫৩ বছর পরেও ম্যাটস শিক্ষার্থীরা বিভিন্নভাবে জুলুম ও বৈষম্যর স্বীকার হচ্ছেন। বিভিন্ন জায়গায় শূন্যপদ থাকার পরেও একযুগের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে,তার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রায় দুই হাজার পদ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ১ হাজার শূন্যে পদের ছাড়পত্র প্রদান করলেও নিয়োগ নিয়োগ তালবাহানা করা হচ্ছে। এতে করে একদিকে প্রান্তিক জনগোষ্ঠী যেমন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে ম্যাটস থেকে পাশ করা ছাত্ররা বেকার হচ্ছে।

৪ দফা দাবি তুলে তিনি আরও বলেন, অনতিবিলম্বে শূন্যপদে নিয়োগ এবং কমিনিটি ক্লিনিকসহ সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃষ্টি করতে হবে। প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপ লগবুক প্রণয়ন করতে হবে। বিএম অ্যান্ড ডিস স্বীকৃতি ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার অধিকার প্রদান করতে হবে। প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে ”মেডিকেল এডুকেশন বোর্ড”নামকরণসহ প্রস্তাবিত ধারায় সংশোধনীয়সহ বাস্তবায়ন করতে হবে।

এসময় সংবাদ সম্মেলনে, বিডিএম এর টাঙ্গাইল শাখার উপদেষ্টা ডা: দেলোয়ার হোসেন, প্রাক্তন সভাপতি ডা. সি আর দাস, বিডিএম’র কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. আশরাফুজ্জামান,ডা. মোতালেব হোসেন, ডা. শিপলু, ডা. সোহেল রানা ও ছাত্র প্রতিনিধি সৈকত জাহান আকাশসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
ঘাটাইল ডট কম

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐 ghatail.com
বিজ্ঞাপন ব্যানার বিজ্ঞাপন

আজকের পত্রিকা — ই-পেপার

📰

ঘাটাইল ডট কম — আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: