ঘাটাইল, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ঘাটাইল ও টাঙ্গাইলের সর্বশেষ খবর সবার আগে পড়তে ভিজিট করুন ঘাটাইল ডট কম ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ঘাটাইল ডট কম ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

গণপরিষদ নির্বাচন ভিত্তিহীন, বিএনপি মানবে না: টুকু

গণপরিষদ নির্বাচন ভিত্তিহীন, বিএনপি মানবে না: টুকু

ছবি: ঘাটাইল ডট কম ফটো ইউনিট

ফটোকার্ড
সোশ্যাল মিডিয়া ফটোকার্ড ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জন্য এই খবরের ফটোকার্ড প্রস্তুত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জাতীয় নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচনের দাবি অযৌক্তিক ও ভিত্তিহীন। এই দাবি বিএনপি মানবে না। তিনি বলেন, দেশে একটি সংবিধান বিদ্যমান থাকার পর গণপরিষদ নির্বাচনের প্রয়োজন নেই। এসব করা হচ্ছে শুধুমাত্র নির্বাচনকে বিলম্বিত করার জন্য।

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রোববার নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

ইফতার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় জাতীয় নির্বাচনের সাথে গণপরিষদ নির্বাচন ইস্যুতে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, গণপরিষদের প্রয়োজন আছে কি? বাংলাদেশে একটি সংবিধান আছে, সেই সংবিধান তো বাতিল করা হয়নি। সুতরাং একটি সংবিধান বিদ্যমান থাকার পরও গণপরিষদ নির্বাচনের কোন প্রয়োজন নেই। এই দাবি ভিত্তিহীন ও অযৌক্তিক। নির্বাচন করতে হবে পার্লামেন্ট নির্বাচন, পার্লামেন্ট গঠনের পর যে সংবিধান আছে তা সংস্কারের জন্য বিএনপির যে ৩১ দফা দেওয়া আছে তা বাস্তবায়ন করতে চাইলে সংবিধান সংশোধন করা হবে; কিন্তু এখন এসব দাবি তুলে নির্বাচনকে পেছানোর চেষ্টা চলছে। এগুলো আমরা মেনে নেব না।

এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ড. ইউনূসের মতো এক বিশ্ববরেণ্য মানুষ এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন, তাই মানুষের তার কাছে প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু এখন মানুষ দেখছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের কোনো নিয়ন্ত্রণ হয়নি, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, নারী নিরাপত্তাহীনতায় ভুগছে, কে কি পোশাক পরবে না পরবে সেটা বলা হচ্ছে, এই সব বলে একটি ঘোলা পানির পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে জাতির কোনো কল্যাণ হবে না। কল্যাণ হবে পতিত দলের।

তিনি বলেন, বর্তমান অবস্থা থেকে পরিত্রাণের জন্য একটি জাতীয় নির্বাচন করে সংবিধানে যা যা সংশোধন প্রয়োজন তা করতে হবে, বিএনপি তো মানা করছে না। আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি। সুতরাং নির্বাচন যত বিলম্বিত হবে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে।

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
ঘাটাইল ডট কম

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐 ghatail.com
বিজ্ঞাপন ব্যানার বিজ্ঞাপন

আজকের পত্রিকা — ই-পেপার

📰

ঘাটাইল ডট কম — আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: