ঘাটাইল, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ঘাটাইল ও টাঙ্গাইলের সর্বশেষ খবর সবার আগে পড়তে ভিজিট করুন ঘাটাইল ডট কম ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ঘাটাইল ডট কম ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

একটি মহল বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে: আব্দুস সালাম

একটি মহল বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে: আব্দুস সালাম

ছবি: ঘাটাইল ডট কম ফটো ইউনিট

ফটোকার্ড
সোশ্যাল মিডিয়া ফটোকার্ড ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জন্য এই খবরের ফটোকার্ড প্রস্তুত

একটি মহল বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বুধবার দুপুরে দিকে নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের অধীন বিভিন্ন জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, একটি মহল দেশে পরিকল্পিতভাবে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে। তারা চেষ্টা করছেন বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করা। এই ফাঁকে তারা ক্ষমতার মধু লুটে খাবে; কিন্তু তাদের সেই অপচেষ্টা সফল হবে না। আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, কিন্তু বিএনপির ক্ষতি করতে পারেনি। এই মহলটি আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত আছে।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর লড়াই করেছেন লাঞ্ছিত নির্যাতিত হয়েছেন। তারপরও সব কিছু ধৈর্যের সঙ্গে অবলোকন করছেন। প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেনি যাতে দেশের আর্থ-সামাজিক অবস্থার অবনতি না হয়।

বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, গত ৫ আগস্টে হাসিনা সরকার পতনের সাত মাস পরও রাজনৈতিক ধূম্রজাল বিস্তার করে রাখা হয়েছে দেশে। সবাই আমাদের প্রশ্ন করেন নির্বাচন কবে হবে। কিভাবে হবে। দেশের রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে। এটা আমাদের কাছে কাম্য না।

সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। গত ৫ আগস্টের পরের রাজনীতির মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয় এ সভায়।

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
ঘাটাইল ডট কম

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐 ghatail.com
বিজ্ঞাপন ব্যানার বিজ্ঞাপন

আজকের পত্রিকা — ই-পেপার

📰

ঘাটাইল ডট কম — আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: