ঘাটাইল, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ঘাটাইল ও টাঙ্গাইলের সর্বশেষ খবর সবার আগে পড়তে ভিজিট করুন ঘাটাইল ডট কম ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ঘাটাইল ডট কম ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

ফ্রান্স দলে ফিরলেন অধিনায়ক এমবাপ্পে

ফ্রান্স দলে ফিরলেন অধিনায়ক এমবাপ্পে

ছবি: ঘাটাইল ডট কম ফটো ইউনিট

ফটোকার্ড
সোশ্যাল মিডিয়া ফটোকার্ড ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জন্য এই খবরের ফটোকার্ড প্রস্তুত

উয়েফা নেশনস লিগের কোয়ার্টার-ফাইনালের জন্য দল ঘোষণা করেছে ফ্রান্স। কোচ দিদিয়ের দেশম ঘোষিত এই দলে ফিরেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আগামী ২০ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম লেগে খেলবে ফ্রান্স।

২৬ বছর বয়সী এমবাপ্পে অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত নেশনস লিগের গ্রুপ পর্বের জন্য ঘোষিত ফ্রান্স স্কোয়াডে ছিলেন না। শুরুতে ফিটনেসজনিত কারণে দল থেকে বাদ পড়লেও পরে ব্যক্তিগত জীবনের আলোচনার কারণে তাকে বিবেচনা করা হয়নি।

তবে রিয়াল মাদ্রিদের এই তারকা সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ২৮টি গোল করেছেন। এমবাপ্পের ভূমিকা সম্পর্কে দেশম বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি এবং আমি নিশ্চিত করছি, সে-ই অধিনায়ক থাকবে।’

এদিকে পিএসজির ১৯ বছর বয়সী মিডফিল্ডার দেজির দোয়ে প্রথমবারের মতো ফ্রান্স দলে সুযোগ পেয়েছেন। দোয়ে এই মৌসুমে ২৩ ম্যাচে ১৭টি গোলে সরাসরি ভূমিকা রেখেছেন।

মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বদলি হিসেবে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখান দোয়ে। টাইব্রেকারে জয়সূচক গোলটি করেন তিনিই।

দেশম দোয়ে সম্পর্কে বলেন, ‘সে সবসময় ক্লাবের শুরুর একাদশে থাকে না, কিন্তু যখনই মাঠে নামে, তখনই পারফর্ম করে। সে খুবই তরুণ, আমি অপেক্ষা করতে পারতাম, কিন্তু মনে হয়েছে, এখনই তাকে ডাক দেওয়ার সঠিক সময়।’

ফ্রান্স আগামী ২০ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ খেলবে। ২৩ মার্চ প্যারিসের স্তাদ দে ফ্রান্সে হবে দ্বিতীয় লেগ। বিজয়ী দল জুনে ইতালি বা জার্মানিতে সেমিফাইনালে খেলবে।

স্কোয়াড:

গোলরক্ষক– লুকাস শেভালিয়েঁ, মাইক মিয়াঁ, ব্রাইস সাম্বা

ডিফেন্ডার– জনাথন ক্লাউস, লুকাস দিনিয়ে, থিও এর্নান্দেজ, ইবরাহিমা কোনাতে, জুলস কুন্দে, বাজাঁমাঁ পাভার্দ, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো

মিডফিল্ডার– এদুয়ার্দো কামাভিঙ্গা, মাতেও গেন্দোজি, মানু কোনে, আদ্রিয়েন রাবিও, অরেলিয়েঁ চুয়ামেনি, ওয়ারেঁ জায়ার-এমেরি

ফরোয়ার্ড– ব্র্যাডলি বারকোলা, উসমান দেম্বেলে, দেজা দোয়ে, রদ্যাঁ কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপ্পে, মিকেল ওলিস, মার্কাস থুরাম

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
ঘাটাইল ডট কম

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐 ghatail.com
বিজ্ঞাপন ব্যানার বিজ্ঞাপন

আজকের পত্রিকা — ই-পেপার

📰

ঘাটাইল ডট কম — আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: