ঘাটাইল, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ঘাটাইল ও টাঙ্গাইলের সর্বশেষ খবর সবার আগে পড়তে ভিজিট করুন ঘাটাইল ডট কম ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ঘাটাইল ডট কম ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

আইপিএলে দল পেলেন মোস্তাফিজ-‘শিষ্য’

আইপিএলে দল পেলেন মোস্তাফিজ-‘শিষ্য’

ছবি: ঘাটাইল ডট কম ফটো ইউনিট

ফটোকার্ড
সোশ্যাল মিডিয়া ফটোকার্ড ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জন্য এই খবরের ফটোকার্ড প্রস্তুত

আইপিএলের দল রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলার সময় সতীর্থ মোস্তাফিজুর রহমানকে তিনি মানতেন কোচ হিসেবে। মোস্তাফিজের কাছ থেকে শিখেছিলেন স্লোয়ার ও কাটার, যা দিয়ে নজর কেড়ে ভারতীয় জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নটাও পূরণ করেছেন। সেই তিনিই আবার পরবর্তীতে পথ হারিয়েছেন। সবশেষ আইপিএলের নিলামে তো দলই পাননি। তবে অবশেষে কপাল খুলেছে তার। আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামবেন তিনি। গল্পটা চেতন সাকারিয়ার।

কলকাতার গতি তারকা উমরান মালিক চোটের কারণে ছিটকে গেছেন। যে কারণে তার বিকল্প কাউকে প্রয়োজন ছিল দলটির। তবে সেই ক্রিকেটারকে পেতে বাড়তি টাকা গুনতে হয়নি দলটিকে। উমরানকে কেনা ৭৫ লাখ রুপিতেই চেতন সাকারিয়াকে দলে ভেড়াচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা।

চেতন ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে নিজের প্রথম আইপিএলেই বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। সেবার মোট ১৪ উইকেট শিকার করেছিলেন এই পেসার। পরবর্তীতে ভারতীয় দলে ওয়ানডেতে অভিষেকে ২ উইকেট আর টি-টোয়েন্টির অভিষেকে পান ১ উইকেট।

পরে দল পাল্টে যোগ দেন দিল্লি ক্যাপিটালসে। পুরো আসরে মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন চেতন। পরের বছরে আইপিএলে দিল্লির হয়ে খেলতে পারেন মাত্র ২ ম্যাচ। যে কারণে তাকে নিয়ে সবশেষ নিলামে আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার সেই তাকেই কিনে নিয়েছে কলকাতা। এখন নিজেকে কতটা মেলে ধরতে পারেন এই বোলার সেটাই এখন দেখার।

উল্লেখ্য, আগামী শনিবার ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে কলকাতা।

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
ঘাটাইল ডট কম

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐 ghatail.com
বিজ্ঞাপন ব্যানার বিজ্ঞাপন

আজকের পত্রিকা — ই-পেপার

📰

ঘাটাইল ডট কম — আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: