ঘাটাইল, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ঘাটাইল ও টাঙ্গাইলের সর্বশেষ খবর সবার আগে পড়তে ভিজিট করুন ঘাটাইল ডট কম ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ঘাটাইল ডট কম ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

মধুপুর সনাক’র উদ্যোগে স্মরণসভা

মধুপুর সনাক’র উদ্যোগে স্মরণসভা

ছবি: ঘাটাইল ডট কম ফটো ইউনিট

ফটোকার্ড
সোশ্যাল মিডিয়া ফটোকার্ড ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জন্য এই খবরের ফটোকার্ড প্রস্তুত

টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক)এর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় মধুপুর সনাকের প্রয়াত দুই ইয়েস সদস্যদের স্মরণে “স্মরণসভা” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মধুপুর উপজেলার হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
২৭ ফেব্রুয়ারি টিআইবি মধুপুর শাখার ইর্ন্টান ও ইয়েস গ্রুপের তিন সদস্য রুহুল আমিন রনি, রুহুল আমিন ও সুমি খাতুন কাজ শেষ করে মধুপুর ফেরার পথে দুর্ঘটনায় পড়ে মারা গেছেন।
ওইদিন টাঙ্গাইল – জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুরের গোলাবাড়ী ব্রিজ পার হয়ে কাইতকাই সীমানায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটো চালক আব্দুল গফুরের মৃত্যু হয়।অটোরিক্সার যাত্রী ইয়েস গ্রুপের ৩ সদস্য প্রথমে গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাকালীন মধুপুরের পিরোজপুর এলাকার রুহুল আমিনের মৃত্যু হয়। বাকি দুইজনকে গুরুতর অবস্থায় ওইদিন রাতেই ঢকায় পাঠানো হয়। সুমিকে পঙ্গুতে আর রনি কে ঢাকা মেডিকেলে ভর্তি করে পরে নেয়া হয় পপুলার হাসপাতালে। সেখানে আইসিইউতে রাখার দুইদিনে উন্নতি না হলে রাতে নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করার পরের দিন রাতে মারা যান রুহুল আমিন রনিও। অন্যদিকে আহত ইন্টার্ন সুমি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা চলছে। তার দেহের বিভিন্ন স্থানের ৬ টি হাড় ভেঙে গেছে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের পক্ষ থেকে প্রয়াত ওই দুই ইয়েস’র স্মরণে আয়োজিত স্মরণসভায সনাক সভাপতি আব্দুল মালেক সভাপতিত্ব করেন।

সনাক সদস্য সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নুর সঞ্চালনায় বক্তব্য রাখেন রুহুল আমীন রনির বাবা সোলায়মান কবির, রুহুল আমীনের খালা বানেছা বেগম, সনাক সদস্য ডা.শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, সাদের আলী,শ্রীকুমার গুহ নিয়োগী,ইয়েস সদস্য সেলিনা পারভীন, মাজহারুল ইসলাম এসিজি সদস্য শারমীন,সাবেক ইয়েস রায়হান সজীব,সাংবাদিক এমএস শহীদ, টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের ডেপুটি কোঅর্ডিনেটর হোজ্জাতুল ইসলাম ও ঢাকা বিভাগীয় ক্লাস্টার কো-অর্ডিনেটর মো.মাহান-উল-হক নোবেল প্রমূখ ।

উক্ত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো.জুবায়ের হোসেন বলেন ‘‘
দুর্ঘটনায় আমরা সম্ভাবনাময় দুই তরুনকে হারিয়েছি।
বিশেষ অতিথি সহকারী কমিশনার(ভূমি) রিফাত আনজুম পিয়া আগামিতে সবাই মিলে এই সমস্যা সমাধানের জন্য কাজ করার আহবান জানান।
শেষে প্রয়াত দুই ইয়েস ও চিকিৎসাধীন সুমি খাতুনের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে নিরাপদ সড়ক ও সড়কে সুশাসনের দাবিতে নির্বাহী অফিসার বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।
অনুষ্ঠানে হতাহত পরিবারের সদস্যসহ সনাক, ইয়েস, এসিজি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিকসহ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
ঘাটাইল ডট কম

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐 ghatail.com
বিজ্ঞাপন ব্যানার বিজ্ঞাপন

আজকের পত্রিকা — ই-পেপার

📰

ঘাটাইল ডট কম — আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: