ঘাটাইল, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ঘাটাইল ও টাঙ্গাইলের সর্বশেষ খবর সবার আগে পড়তে ভিজিট করুন ঘাটাইল ডট কম ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ঘাটাইল ডট কম ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

গ্রামের হাজারও মানুষকে কাঁদিয়ে বাবা-মা ও ছেলের দাফন

গ্রামের হাজারও মানুষকে কাঁদিয়ে বাবা-মা ও ছেলের দাফন

ছবি: ঘাটাইল ডট কম ফটো ইউনিট

ফটোকার্ড
সোশ্যাল মিডিয়া ফটোকার্ড ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জন্য এই খবরের ফটোকার্ড প্রস্তুত

ঈশ্বরদী থেকে ঈদের কেনাকাটা করে সিএনজিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত বাবা-মা ও ছেলেকে চিরনিদ্রায় শায়িত করলেন স্বজনরা। একসঙ্গে একই পরিবারের তিনজনের এমন করুণ মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে গেছেন গ্রামের হাজারও মানুষ।

শুক্রবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে ঈশ্বরদী উপজেলার দিয়াড় বাঘইল কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়।

শেষ বিদায় জানাতে জানাজায় হাজারও মানুষের ঢল নামে। পরে জানাজা শেষ করে পাশাপাশি তিনটি কবরে দাফন করা হয়েছে বাবা, মা ও ছেলেকে।

বৃহস্পতিবার বিকালে ঈশ্বরদী থেকে ঈদের কেনাকাটা করে সিএনজিতে বাড়ি ফেরার পথে দাশুড়িয়ার বহরপুর গ্রামে যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারাসহ ৫ জন নিহত হন।

পাশাপাশি কবরে শায়িতরা হলেন- উপজেলার বাঘইল গ্রামের একই পরিবারের বাবু হোসেনের ছেলে রাব্বি হোসেন (৩০), তার স্ত্রী মুক্তা খাতুন (২৭), তাদের ছেলে মুস্তাকিম (২)।

এদিকে সব আইনি প্রক্রিয়া শেষে যখন নিজ গ্রামে একই পরিবারের তিনজনের লাশ নিয়ে যাওয়া হয় তখন থেকেই গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। একসঙ্গে একই পরিবারের তিনজনের এমন করুণ মৃত্যু স্বজনরা মেনে নিতে পারছিল না।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে নিহত রাব্বি হোসেন তার স্ত্রী মুক্তা খাতুন ও ছোট্ট ছেলে মুস্তাকিমকে নিয়ে ঈশ্বরদী বাজার থেকে ঈদের কেনাকাটা করে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় অটোরিকশাটি দাশুড়িয়া বহরপুর এলাকা পর্যন্ত পৌঁছলে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা ৩ জনই ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় অন্য এলাকার আরও ২ জনের মৃত্যু হয়েছে।

নিহত রাব্বি হোসেনের ছোট ভাই সায়েম বলেন, আমার ভাই-ভাবি ও ভাতিজা বাজারে শপিং করে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমাকে হাসপাতাল থেকে মুঠোফোনে জানানো হলে আমি এসে দেখি তাদের লাশ পড়ে রয়েছে। এমন করুণ মৃত্যু যেন আর কোনো পরিবারে না হয়।

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
ঘাটাইল ডট কম

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐 ghatail.com
বিজ্ঞাপন ব্যানার বিজ্ঞাপন

আজকের পত্রিকা — ই-পেপার

📰

ঘাটাইল ডট কম — আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: