ঘাটাইল, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ঘাটাইল ও টাঙ্গাইলের সর্বশেষ খবর সবার আগে পড়তে ভিজিট করুন ঘাটাইল ডট কম ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ঘাটাইল ডট কম ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

ঈদের আগে আজ শেষ ব্যাংকিং লেনদেন

ঈদের আগে আজ শেষ ব্যাংকিং লেনদেন

ছবি: ঘাটাইল ডট কম ফটো ইউনিট

ফটোকার্ড
সোশ্যাল মিডিয়া ফটোকার্ড ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জন্য এই খবরের ফটোকার্ড প্রস্তুত

আসন্ন ঈদের টানা নয়দিনের ছুটির আগে আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন। শুক্রবার থেকে শুরু হচ্ছে সাপ্তাহিক, ঈদের ও বিশেষ ব্যবস্থার ছুটি। এই ছুটি শেষে ব্যাংক খুলবে ৬ এপ্রিল রোববার। এর মধ্যে আগামী শুক্র ও শনিবার বিশেষ ব্যবস্থায় গার্মেন্ট এলাকাগুলোয় সীমিত সময়ের জন্য ব্যাংকগুলোর কিছু শাখা খোলা থাকবে। তবে ঈদের ছুটিতে এটিএম বুথ, অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা সার্বক্ষণিকভাবে খোলা থাকবে।

সূত্র জানায়, আগে ঈদুল ফিতরের ছুটি থাকত সাধারণত তিনদিন। এবার তা বাড়িয়ে পাঁচদিন করা হয়েছে। এতে আগে-পিছে দুই দফা সাপ্তাহিক ছুটি পড়ায় ঈদের ছুটির তালিকা লম্বা হয়েছে।

ঈদের আগে আজ শেষ ব্যাংকিং লেনদেন হওয়ায় ব্যাংকগুলোয় বেশ ভিড় থাকবে বলে জানিয়েছেন ব্যাংকাররা। ব্যাংক থেকে নগদ টাকা তোলা, ঋণের অর্থ ছাড় করা, রেমিট্যান্সের ডলার ভাঙানো, সঞ্চয়পত্র ভাঙানো, মুনাফা উত্তোলনসহ সব ধরনের ব্যাংকিং কাজ আজ করা যাবে। এজন্য ব্যাংকগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। কলমানিসহ কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়ে টাকার জোগান বাড়িয়েছে। ঈদের আগে গ্রাহকদের টাকা দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে তারল্যের জোগান দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকির কারণে বরাবরের মতো এবারও কলমানি মার্কেটে সুদের হার বেশি বাড়তে পারেনি। এখনো সুদের হার ১০ থেকে ১২ শতাংশের মধ্যে রয়েছে।

আজ ব্যাংকগুলোয় নগদ টাকার বেশি চাহিদা থাকলেও কলমানির সুদের হার আগের মতোই স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপকরা। কারণ, ব্যাংকগুলো গ্রাহকদের নগদ টাকার চাহিদা মেটাতে আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি রেখেছে।

এদিকে ঈদের আগে ২৮ মার্চ শুক্রবার ও ২৯ মার্চ শনিবার বিশেষ ব্যবস্থায় কিছু এলাকায় ব্যাংকের শাখা সীমিত সময়ের জন্য খোলা থাকবে। এর মধ্যে শুক্রবার লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। শনিবার লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। এ দুইদিন ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের কিছু এলাকায় ব্যাংকের শাখা খোলা থাকবে। এছাড়া শনিবার বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখাগুলোও বিশেষ ব্যবস্থায় আগের নিয়মে খোলা থাকবে। এ সময়ে শুধু টাকা তোলা, স্থানান্তর, চেক নগদায়ন করা যাবে। রপ্তানিকারকরা তাদের রপ্তানি বিল ভাঙিয়ে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে পারবেন। ঋণবিষয়ক কোনো কাজ করা যাবে না।

আগামী শনিবারের পর ৬ এপ্রিল রোববার ব্যাংক খুলবে। তখন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে।

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
ঘাটাইল ডট কম

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐 ghatail.com
বিজ্ঞাপন ব্যানার বিজ্ঞাপন

আজকের পত্রিকা — ই-পেপার

📰

ঘাটাইল ডট কম — আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: