ঘাটাইল, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ঘাটাইল ও টাঙ্গাইলের সর্বশেষ খবর সবার আগে পড়তে ভিজিট করুন ঘাটাইল ডট কম ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ঘাটাইল ডট কম ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ

হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ

ছবি: ঘাটাইল ডট কম ফটো ইউনিট

ফটোকার্ড
সোশ্যাল মিডিয়া ফটোকার্ড ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জন্য এই খবরের ফটোকার্ড প্রস্তুত

ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ক্ষোভ জানালেন গাজার বাসিন্দারা। ‘হামাস বেরিয়ে যাও’, ‘সন্ত্রাসী গোষ্ঠী হামাস’ স্লোগানের ব্যানারে রাস্তায় নামেন ফিলিস্তিনিরা।

মঙ্গলবার (২৫ মার্চ) শত শত মানুষ রাস্তায় নেমে হামাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। খবর বিবিসির।

এছাড়া ‘আমরা না খেয়ে মরতে চাইনা’ স্লোগানে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিল শিশুরাও। এসময়, যুদ্ধ বন্ধে গাজার ক্ষমতা থেকে হামাসকে সরে যাওয়ার দাবি জানান তারা। জাবালিয়ার শরণার্থী শিবিরের সামনেও মিছিল করে উপত্যকার বাসিন্দারা।

ক্ষমতা থেকে হামাস সরে গেলেই যদি যুদ্ধ বন্ধ হবে তবে কেন এখনো গদি ছাড়ছে না গোষ্ঠীটি, প্রশ্ন গাজাবাসীর। যদিও ফিলিস্তিনিদের এই বিক্ষোভে কোনো প্রতিক্রিয়া জানাতে সম্মত হয়নি হামাস।

গাজাবাসী বলছেন, হামাসকে বলতে চাই আমরা ক্লান্ত। আর যুদ্ধ চাই না। এ যুদ্ধে আমরা পঙ্গু হয়ে গেছি। মানুষের থাকার জায়গা নেই, পরিবারের জন্য খাবার নেই। এ সময় যুদ্ধ বন্ধের আহ্বানও জানান তারা।

অপরদিকে বিশ্লেষকরা বলছেন, প্রায় ১৭ মাসেও গাজায় বেসামরিকদের ওপর ইসরাইলি হামলা বন্ধ ও আইডিএফের হাতে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি না হওয়ায় সাধারণ নাগরিকদের কাছে আস্থা হারাতে বসেছে হামাস।

হামাসকে নিয়ে বিশ্লেষকরা আরও বলেন, তাদের জন্য খুবই স্পর্শকাতর সময় এটি। চারিদিক থেকে চাপ আসছে। তার ওপর নিজ দেশের নাগরিকদের বিক্ষোভ কর্মসূচি। ফিলিস্তিনিদের ক্ষোভ এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। তবে হামাস নিজেদের স্বার্থের আগে জনগণের দিকটা চিন্তা করবে কিনা এটা সময় বলে দিবে।

অপরদিকে, সিভিল পোশাক পরে লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের অভিযোগও উঠেছে হামাসের বিরুদ্ধে।

এর আগে, প্রতিদ্বন্দ্বী সংগঠন ফাত্তাহকে নির্বাচনে হারিয়ে ২০০৭ সাল থেকে গাজাকে এককভাবে শাসন করছে হামাস।

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
ঘাটাইল ডট কম

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐 ghatail.com
বিজ্ঞাপন ব্যানার বিজ্ঞাপন

আজকের পত্রিকা — ই-পেপার

📰

ঘাটাইল ডট কম — আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: