ঘাটাইল, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ঘাটাইল ও টাঙ্গাইলের সর্বশেষ খবর সবার আগে পড়তে ভিজিট করুন ঘাটাইল ডট কম ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ঘাটাইল ডট কম ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

‘সেতুর টাকা বড় বড় মানুষদের পেটে’

‘সেতুর টাকা বড় বড় মানুষদের পেটে’

ছবি: ঘাটাইল ডট কম ফটো ইউনিট

ফটোকার্ড
সোশ্যাল মিডিয়া ফটোকার্ড ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জন্য এই খবরের ফটোকার্ড প্রস্তুত

ঘাটাইলে সোয়া কোটি টাকার গার্ডার সেতুর কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোনারদেউলী গ্রামের কাটাখালি খালের ওপর নির্মাণ করা হচ্ছে ১৫ মিটার দৈর্ঘ্য গার্ডার সেতু।

২০২৩-২০২৪ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাস্তবায়িত এ সেতুর কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৫৫ হাজার ৮২২ টাকা। কিন্তু নির্মাণের শুরুতেই ব্যবহার করা হয়েছে নিম্নমানের বালি পাথর ও অন্যান্য নির্মাণ সামগ্রী। এছাড়াও বেজ ঢালাইয়ে রয়েছে ব্যপক কারচুপির অভিযোগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোনো কাজই শিডিউল মোতাবেক করা হয়নি। শিডিউলে কাজের পরিমাপে বেজ ঢালাই ধরা হয়েছে ৩২ ইঞ্চি। সেখানে দেওয়া হয়েছে ২৪ ইঞ্চি। আর পাথর বালি সিমেন্ট কোনোটাই সঠিকভাবে দেওয়া হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান তাহা এন্টারপ্রাইজের অনুকূলে কাজটি করছেন আতিকুর রহমান নামে এক ব্যক্তি।

সেতুর একেবারে কাছের বাড়ির এক নারী বলেন, প্রথমে অনেকে প্রতিবাদ করেছি। এলাকার বড় বড় মানুষদের পেটে সেতুর টাকা।এখন আর কেউ কিছু বলেন না। আমরা ছোট মানুষ। আমাদের কথা কে শোনে।

সেতু নির্মাণ কাজের ফোরম্যান রাসেল মিয়ার কাছে জানতে চাইলে বলেন, আমাদের তো কিছু করার নাই। ঠিকাদার আমাকে যেভাবে করতে বলব আমি তো সেভাবেই করব।

তিনি কোথাও এভাবে কাজ করেন নাই বলেও জানান।

তাহা এন্টারপ্রাইজের অনুকূলে সেতুর কাজ করছেন আতিকুর রহমান। জানতে চাইলে তিনি বলেন, এখানে কোনো অনিয়ম হয়নি। সঠিক ড্রইং মেজারমেন্টে যা আছে ইঞ্জিনিয়ারের মাধ্যমে তাই করা হয়েছে। বেজ ঢালাইয়ে কারচুপির বিষয়ে জানতে চাইলে বলেন, এটা পিআইও বলতে পারব।

এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি না হয়ে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন।

জানতে চাইলে ইউএনও মো. আবু সাঈদ যুগান্তরকে বলেন, প্রকল্প পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নিম্নমানের কাজ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
ঘাটাইল ডট কম

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐 ghatail.com
বিজ্ঞাপন ব্যানার বিজ্ঞাপন

আজকের পত্রিকা — ই-পেপার

📰

ঘাটাইল ডট কম — আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: