ঘাটাইল, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ঘাটাইল ও টাঙ্গাইলের সর্বশেষ খবর সবার আগে পড়তে ভিজিট করুন ঘাটাইল ডট কম ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ঘাটাইল ডট কম ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

টাঙ্গাইলে মহাসড়কে প‌রিবহনের চাপ থাক‌লেও নেই যানজট

টাঙ্গাইলে মহাসড়কে প‌রিবহনের চাপ থাক‌লেও নেই যানজট

ছবি: ঘাটাইল ডট কম ফটো ইউনিট

ফটোকার্ড
সোশ্যাল মিডিয়া ফটোকার্ড ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জন্য এই খবরের ফটোকার্ড প্রস্তুত

ঈদযাত্রায় টাঙ্গাইলে মহাসড়‌কে রয়েছে গণপ‌রিবহনের পাশাপশি ছোট ছোট যানবাহ‌ন ও ব‌্যাক্তিগত গা‌ড়ির চাপ। তবে চাপ থাকলেও যান‌জটের সৃ‌ষ্টি হয়‌নি।

যমুনা সেতু‌তে ছোট যানবাহ‌ন পারাপা‌রে সংখ‌্যা বে‌ড়ে‌ছে। গেল ২৪ ঘন্টায় সেতু দি‌য়ে ৩৫ হাজার ২২৭‌টি প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। সেত‌ুতে মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে ৬ হাজার ১৯৫‌টি, ছোট যানবাহন ১১ হাজার ২০৪‌টি, গণপ‌রিবহন ৮ হাজার ১৬‌টি ও ট্রাক পারাপার হ‌য়ে‌ছে ৯ হাজার ৮১২‌টি।

অনেকেই আবার প‌রিবার নি‌য়ে মোটরসাইকেল ও খোলা ট্রাক ও পিকআপযো‌গে বা‌ড়ি ফির‌ছে মানুষজন। প‌রিবা‌রের সঙ্গে ঈদ কর‌তে ভোগা‌ন্তি ছাড়াই না‌ড়ির টা‌নে বা‌ড়ি ফির‌ছে ঘরমু‌খো মান‌ুষ। ফ‌লে উত্ত‌রের প‌থে স্ব‌স্তি ফি‌রেছে।

যাত্রীরা বল‌ছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্ব‌স্তি‌তে চলাচল কর‌তে পার‌লেও ঢাকা থে‌কে আস‌তে মহাসড়‌কের গাজীপু‌রের চৌরাস্তা, বাইপাইল, সাভার, চন্দ্রা, আব্দুল্লাহপুরসহ ক‌য়েক‌টি জায়গা‌তে যানজ‌টের কব‌লে পড়‌তে হ‌য়ে‌ছে তা‌দের। পাশাপা‌শি বাড়‌তি ভাড়ার অ‌ভি‌যোগও ক‌রে‌ছেন অ‌নে‌কে।

মহাসড়‌কে দা‌য়িত্বরত পু‌লিশ সদস‌্যরা বল‌ছেন, মহাসড়‌কে কোথাও যানজট না থাক‌লেও প‌রিবহ‌নের চাপ র‌য়ে‌ছে। আইনশৃঙ্খলারক্ষার্থে তারা কাজ কর‌ছে।

যমুনা সেতু সাইট অফিসর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, মহাসড়‌কে মোটরসাইকে‌লের সংখ‌্যা বে‌শি। যে কার‌ণে প‌রিবহ‌নের সংখ‌্যা বৃ‌দ্ধি পে‌লেও টোল আদা‌য়ের প‌রিমাণ কম।

তি‌নি আরো ব‌লেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার করা হ‌চ্ছে। এছাড়া দুইপাশেই মোটরসাইকলের জন্য আলাদা ২টি করে বুথ রয়েছে। এতে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারছে।

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
ঘাটাইল ডট কম

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐 ghatail.com
বিজ্ঞাপন ব্যানার বিজ্ঞাপন

আজকের পত্রিকা — ই-পেপার

📰

ঘাটাইল ডট কম — আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: