ঘাটাইল, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ঘাটাইল ও টাঙ্গাইলের সর্বশেষ খবর সবার আগে পড়তে ভিজিট করুন ঘাটাইল ডট কম ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ঘাটাইল ডট কম ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

১৬ মাস পর ব্রাজিল দলে নেইমার

১৬ মাস পর ব্রাজিল দলে নেইমার

ছবি: ঘাটাইল ডট কম ফটো ইউনিট

ফটোকার্ড
সোশ্যাল মিডিয়া ফটোকার্ড ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জন্য এই খবরের ফটোকার্ড প্রস্তুত

নেইমার দীর্ঘ ১৬ মাসের বিরতি শেষে আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে তাকে দলে রেখেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

৩৩ বছর বয়সী নেইমার ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুর চোটে পড়েছিলেন। সেই চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরলেও আগের ফর্ম ফিরে পেতে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে।

সৌদি প্রো লিগে আল-হিলালের হয়ে হতাশার দেড় বছর কাটানোর পর জানুয়ারিতে নিজের শৈশবের ক্লাব সন্তোসে ফেরেন নেইমার। ফেরার পর থেকেই তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন। সন্তোসের হয়ে সাত ম্যাচে তিনটি গোল করার পাশাপাশি সমান সংখ্যক অ্যাসিস্ট করেছেন, যা ব্রাজিলের নতুন কোচ দরিভাল জুনিয়রের নজর কেড়েছে।

ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচ খেলা নেইমার জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা। ৭৯ গোল করে তিনি কিংবদন্তি পেলের রেকর্ড ভেঙে দিয়েছেন, যার গোলসংখ্যা ছিল ৭৭। জাতীয় দলের হয়ে তার অর্জন কম নয়। ২০১৬ সালে রিও অলিম্পিকে ব্রাজিলকে স্বর্ণপদক এনে দেওয়ার পাশাপাশি ২০২১ কোপা আমেরিকার ফাইনালে দলকে তুলেছিলেন তিনি, যেখানে ব্রাজিল রানার্সআপ হয়েছিল।

বিশ্বকাপ বাছাইপর্বে বর্তমানে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ব্রাজিল। আগামী ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে এবং ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে, তাই এই দুটি ম্যাচ নেইমার ও ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
ঘাটাইল ডট কম

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐 ghatail.com
বিজ্ঞাপন ব্যানার বিজ্ঞাপন

আজকের পত্রিকা — ই-পেপার

📰

ঘাটাইল ডট কম — আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: