ঘাটাইল, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ঘাটাইল ও টাঙ্গাইলের সর্বশেষ খবর সবার আগে পড়তে ভিজিট করুন ঘাটাইল ডট কম ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ঘাটাইল ডট কম ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

ইসরায়েলি হামলার প্রতিবাদ কর্মসূচি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর–লুটের ঘটনায় ৪৯ জন গ্রেপ্তার

ইসরায়েলি হামলার প্রতিবাদ কর্মসূচি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর–লুটের ঘটনায় ৪৯ জন গ্রেপ্তার

ছবি: ঘাটাইল ডট কম ফটো ইউনিট

ফটোকার্ড
সোশ্যাল মিডিয়া ফটোকার্ড ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জন্য এই খবরের ফটোকার্ড প্রস্তুত

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িত ৪৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গতকাল ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশের বিভিন্ন জেলায় মিছিল ও সমাবেশ হয়। এসব কর্মসূচি থেকে কয়েকটি জেলায় কেএফসি, পিৎজা হাট, বাটাসহ এক ডজনের বেশি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, গতকাল গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশের বিভিন্ন শহরের প্রতিবাদ কর্মসূচি ঘিরে সহিংসতা ও বেআইনি ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। ওই সব ঘটনায় জড়িত অন্তত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে দুটি মামলা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গণমাধ্যম শাখার এডিসি আহসান হাবিব বলেন, গতকাল খুলনা শহরে বাটা শোরুম ও কেএফসি ফুডকোর্টে লুটপাটের ঘটনায় পুলিশ ৩১ জনকে আটক করেছে। ভিডিও ফুটেজ ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার প্রক্রিয়া চলছে।

গতকাল সন্ধ্যায় খুলনা নগরের ময়লাপোঁতা এলাকায় অবস্থিত কেএফসি ও ডোমিনোজ পিৎজা এবং শিববাড়ী এলাকায় অবস্থিত বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাট করা হয়। কেএফসি ও ডোমিনোজ পিৎজা রেস্টুরেন্ট একই ভবনে অবস্থিত। একই সময়ে শিববাড়ী মোড়ের টাইগার গার্ডেন হোটেলের নিচে থাকা বাটা শোরুমে ভাঙচুর করা হয়।

দুটি জায়গাই পড়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানার মধ্যে। গতকাল ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, হঠাৎ করেই ওই দুটি প্রতিষ্ঠানে হামলা হয়েছে। মিছিল অন্যদিকে ছিল, কিন্তু এখানে কারা হামলা করেছে, তা বলা যাচ্ছে না। ভাঙচুর করে হামলাকারীরা সেখান থেকে চলে যায়।

সিলেটে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শামসুল হাবিব। তিনি জানান, থানায় আরও কয়েকজন আটক রয়েছেন। তাঁদের নাম–পরিচয় যাচাই–বাছাই চলছে।

পুলিশ জানায়, গতকালের ঘটনায় বিভিন্ন ছবি ও ভিডিও দেখে ভাঙচুর ও লুটপাটে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে অভিযান চালানো হয়। অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার আসামিও রয়েছেন।

গতকাল সকাল থেকে গাজায় ইসরায়েলি হামলা ও বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে সিলেট নগর বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচিতে উত্তাল ছিল। বিকেলের দিকে নগরের মিরবক্সটুলা এলাকায় বিক্ষুব্ধ জনতা কেএফসি ভাঙচুর করে। এরপর বাটা, ইউনিমার্ট, আলপাইন রেস্তোরাঁসহ প্রায় ১০টি প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুরে তিনটি রেস্টুরেন্ট ও বাটার শোরুমে হামলা, লুটপাটের ঘটনায় গতকাল রাতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ঘটনায় গাছা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে '

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মোছাপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে সিয়াম খান (১৮), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নতুন বাজার বালিপাড়া গ্রামের মো. কামালের ছেলে শিমুল আহমেদ (২০), শরীয়তপুরের বহেরপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. শাহিন (১৯) ও গাজীপুর নগরের পূর্ব কলমেশ্বর গ্রামের আমির হোসেনের ছেলে জয়নাল আবেদীন (২১)। এ ঘটনায় গাছা থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল দুপুরে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় প্রতিবাদ মিছিল হয়। বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) গেট পর্যন্ত গিয়ে আবার বোর্ডবাজারে এসে শেষ হয়। এতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিল থেকে একপর্যায়ে বাটার শোরুম ও কয়েকটি রেস্তোরাঁয় হামলা, লুটপাট ও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
ঘাটাইল ডট কম

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐 ghatail.com
বিজ্ঞাপন ব্যানার বিজ্ঞাপন

আজকের পত্রিকা — ই-পেপার

📰

ঘাটাইল ডট কম — আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: