ঘাটাইল, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ঘাটাইল ও টাঙ্গাইলের সর্বশেষ খবর সবার আগে পড়তে ভিজিট করুন ঘাটাইল ডট কম ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ঘাটাইল ডট কম ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

কালিহাতীর পাছ চারান নদী পাড়ের মানুষদের স্বপ্ন পূরণ

কালিহাতীর পাছ চারান নদী পাড়ের মানুষদের স্বপ্ন পূরণ

ছবি: ঘাটাইল ডট কম ফটো ইউনিট

ফটোকার্ড
সোশ্যাল মিডিয়া ফটোকার্ড ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জন্য এই খবরের ফটোকার্ড প্রস্তুত

শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের পাছ চারান এলাকার নদী পাড়ের অসহায় ও বঞ্চিত মানুষের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হয়েছে। ‘টি.আর. (ট্রান্সফার রিলিফ) কর্মসূচির আওতায় সেখানে নির্মিত হয়েছে একটি কাঁচা রাস্তা। ফলে নতুন আশার আলো দেখছেন ওই এলাকার মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোকডহরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হারুন মেম্বার স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে রাস্তা নির্মাণের আবেদন করেন। বিষয়টি গুরুত্ব দিয়ে আমলে নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) । তিনি তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করে পাঠান সরেজমিনে। পরবর্তীতে তদন্ত প্রতিবেদনে জনস্বার্থে রাস্তার প্রয়োজনীয়তা তুলে ধরা হলে ‘টি.আর.’ প্রকল্পের আওতায় সিএনজি রাস্তা থেকে বদর আলীর বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণের জন্য ৫৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় ইউপি সদস্য হারুন খানকে সভাপতি এবং সমাজসেবক সোহেল খানকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তাদের তত্ত্বাবধানে রাস্তা নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হয়।




এ প্রসঙ্গে ইউপি সদস্য হারুন মেম্বার বলেন, নদী পাড় ঘেঁষে বসবাসরত মানুষগুলো দীর্ঘদিন ধরে চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছিল। এ রাস্তাটি তাদের জন্য যেন নতুন জীবনের সূচনা। এটা শুধু রাস্তা নয়, তাদের স্বপ্নের বাস্তব রূপ।

কোকডহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, জনগণের মৌলিক সুবিধা নিশ্চিত করতে আমরা সবসময় সচেষ্ট। এই রাস্তাটি তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।




উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, অভিযোগের পর সরেজমিনে গিয়ে উভয়পক্ষের কথা শুনেছি। যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেদিক বিবেচনায় নিয়ে পরামর্শ দিয়েছি।

নদী পাড়ের গ্রামবাসীরা নতুন রাস্তা পেয়ে উচ্ছ্বসিত। তাদের মুখে কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। —সরকার এবং জনপ্রতিনিধিরা তাদের কষ্ট বুঝেছেন, পাশে দাঁড়িয়েছেন।

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
ঘাটাইল ডট কম

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐 ghatail.com
বিজ্ঞাপন ব্যানার বিজ্ঞাপন

আজকের পত্রিকা — ই-পেপার

📰

ঘাটাইল ডট কম — আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: