ঘাটাইল, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ঘাটাইল ও টাঙ্গাইলের সর্বশেষ খবর সবার আগে পড়তে ভিজিট করুন ঘাটাইল ডট কম ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ঘাটাইল ডট কম ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

মানববন্ধন শেষে আসামির বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩

মানববন্ধন শেষে আসামির বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩

ছবি: ঘাটাইল ডট কম ফটো ইউনিট

ফটোকার্ড
সোশ্যাল মিডিয়া ফটোকার্ড ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জন্য এই খবরের ফটোকার্ড প্রস্তুত

টাঙ্গাইলের মির্জাপুরে আসামি গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন শেষে গিয়াস উদ্দিন নামক এক ব্যক্তির বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া চকবাজার এলাকায় এই হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার বাঁশতৈল ইউনিয়নে সোনালিয়া এলাকার আকবর আলীর ছেলে নাঈম (২৬), মৃত রক্ষার ছেলে সবুজ (৫০) ও জইরার ছেলে বাবুল (৪০)। মঙ্গলবার রাত আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত দেড়টার সময় মির্জাপুর থানায় ১২ জনের নাম উল্লেখ ও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন গিয়াস উদ্দিনের পুত্রবধূ জাকিয়া আক্তার। মামলায় ভাঙচুর-অগ্নিসংযোগে ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার মিলিয়ে ১৮ লাখ টাকার সম্পদ লুট হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।


জাকিয়া আক্তার বলেন, একটি মারামারি ঘটনায় আমার শ্বশুর-শাশুড়ি, স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতোমধ্যে আমার স্বামী ও উকিল শ্বশুরকে গ্রেপ্তারও করেছে পুলিশ। কিন্তু তারপরও উদ্দেশ্যমূলকভাবে মানবন্ধন করে আমাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট করা হয়েছে। তাদের হামলায় আমাদের দুটি ঘরের সবকিছু আগুনে পুড়ে গেছে, এছাড়া দুটি ঘরে ভাঙচুর চালানো হয়েছে। সেখানে বসবাসের মতো পরিবেশ না থাকায় সন্তানদের নিয়ে আমার বাবার বাড়িতে আশ্রয় নিয়েছি।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার এই ঘটনার সূত্রপাত। ওইদিন গিয়াস উদ্দিনের কলা বাগানে তারই চাচা আকবর আলীর ছাগল যাওয়াকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার শিকার হন আকবর আলী (৬৫)। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেই ঘটনার সূত্রধরেই পরবর্তীতে মানববন্ধন ও গিয়াস উদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।


 

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
ঘাটাইল ডট কম

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐 ghatail.com
বিজ্ঞাপন ব্যানার বিজ্ঞাপন

আজকের পত্রিকা — ই-পেপার

📰

ঘাটাইল ডট কম — আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: