ঘাটাইল, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ঘাটাইল ও টাঙ্গাইলের সর্বশেষ খবর সবার আগে পড়তে ভিজিট করুন ঘাটাইল ডট কম ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ঘাটাইল ডট কম ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

মেধাবীদের স্বপ্ন পূরণের যাত্রায় সদা পাশে আছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক

মেধাবীদের স্বপ্ন পূরণের যাত্রায় সদা পাশে আছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক

ছবি: ঘাটাইল ডট কম ফটো ইউনিট

ফটোকার্ড
সোশ্যাল মিডিয়া ফটোকার্ড ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জন্য এই খবরের ফটোকার্ড প্রস্তুত

মেধাবী শিক্ষার্থীদের সুন্দর আগামীর স্বপ্ন পূরণের যাত্রায় সদা পাশে আছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) - এ চান্স পাওয়া দুইজন মেধাবী শিক্ষার্থী সাজুত আরেফিন খান ও প্রানতোষ সাহা গৌরবকে ৬ এপ্রিল রবিবার আর্থিক সহযোগিতা প্রদান করেছেন জেলা প্রশাসক শরীফা হক।

সাজুত আরেফিন খান টাঙ্গাইল সদরের আদি টাঙ্গাইল এলাকার মৃত কামরুল ইসলাম খান এর ছেলে। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছেন এবং এবছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চান্স পেয়ে নিজেকে মেধাবী হিসেবে প্রমাণ করেছেন।

সাজুত আরেফিন খান এর মা ইসমত আরা বিলকিস জানায়, ছোটবেলা থেকেই তার ছেলে পড়াশোনায় খুব মনোযোগী ও মেধাবী। শিশু কালেই তার বাবা ইন্তেকাল করেছেন। অনেক কষ্ট করে ছেলের পড়াশোনার খরচ যোগার করেছেন। শত প্রতিকূলতার মুখোমুখি হলেও ছেলের পড়াশোনা বিঘ্নিত হতে দেননি। ছেলের এই সাফল্যে খুবই আনন্দিত তিনি।

আরেকজন শিক্ষার্থী ঘাটাইলের ধলাপাড়া গার্লস হাইস্কুলের শিক্ষক পার্থ সাহার ছেলে প্রানতোষ সাহা গৌরব। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও নটরডেম কলেজ ঢাকা থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছেন এবং এবছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চান্স পেয়ে তিনিও নিজেকে মেধাবী হিসেবে প্রমাণ করেছেন।

জেলা প্রশাসক শরীফা হক জানান, মেধাবী শিক্ষার্থীদের সুন্দর আগামীর স্বপ্ন পূরণের জন্য সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে রয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন। আজ দুইজন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে এবং পরবর্তীতেও তাদের কোনো সহযোগিতা দরকার হলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
ঘাটাইল ডট কম

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐 ghatail.com
বিজ্ঞাপন ব্যানার বিজ্ঞাপন

আজকের পত্রিকা — ই-পেপার

📰

ঘাটাইল ডট কম — আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: