ঘাটাইল, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
ব্রেকিং নিউজ
ঘাটাইল ও টাঙ্গাইলের সর্বশেষ খবর সবার আগে পড়তে ভিজিট করুন ঘাটাইল ডট কম ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ঘাটাইল ডট কম ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

ঘাটাইলে দূর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন

ঘাটাইলে দূর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন

ছবি: ঘাটাইল ডট কম ফটো ইউনিট

ফটোকার্ড
সোশ্যাল মিডিয়া ফটোকার্ড ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জন্য এই খবরের ফটোকার্ড প্রস্তুত

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতি এডহক কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলন করে স্বৈরাচারী আচরণ, ১০ লাখ টাকা দুর্নীতি ও অর্থ আত্মসাত করার অভিযোগ নাকচ করেছেন। রবিবার (৬এপ্রিল) দুপুরে প্রাথমিক সমিতি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে মোঃ মোস্তাফিজুর রহমান দাবী করেন, বিগত ইমরান-নাজমুল কমিটির আয়-ব্যয়ের হিসাব দাখিল ও আত্নসাৎকৃত অর্থ যাতে ফের দিতে না হয় সে জন্য তাদের সাথে হাত মিলিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ মিথ্যা অভিযোগ করেছেন কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও সন্ধানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দিলোয়ারা সুলতানা ।

প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত মামলা থাকার কারনে জেলা কমিটির সুপারিশে ঘাটাইল শাখা এডহক কমিটি অনুমোদিত। সমিতি ব্যাংক হিসাব বা লেনদেন যথাযথ প্রক্রিয়ায় অনুসরণ করেই পরিচালিত হচ্ছে। উপকমিটির ভাউচার এখনো কার্যকরী কমিটিতে উপস্থাপন করা হয়নি। অথচ ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সকল আয় ব্যায় হিসাব অডিট কমিটির মাধ্যমে নিরীক্ষিত হয়। কিন্তু অডিট কমিটি কতৃক কোন নিরীক্ষিত বা অডিট প্রতিবেদন সম্পন্ন হওয়ার পুর্বেই দিলোয়ারা সুলতানা গং কতৃক উত্থাপিত আর্থিক অভিযোগ অসাংগঠনিক আইনগত ভাবে অযৌক্তিত ও অসৎ উদ্দেশ্য প্রনোদিত।

প্রসঙ্গত গতকাল শনিবার বর্তমান কার্যকরী কমিটির কতিপয় শিক্ষক উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে অর্থ আত্মসাৎ করেছে শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক শিরোনাম সংবাদ সম্মেলন করেছে। কতিপয় ৭ জন শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক সম্পাদক দিলোয়ারা সুলতানা, শিক্ষক আশরাফুল ইসলাম, মোশাররফ হোসেন, রেজাউল করিম মাসুদ প্রমূখ।

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
ঘাটাইল ডট কম

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐 ghatail.com
বিজ্ঞাপন ব্যানার বিজ্ঞাপন

আজকের পত্রিকা — ই-পেপার

📰

ঘাটাইল ডট কম — আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: