ঘাটাইল, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল জেলা সংস্করণ
🌤️ --° সে • আংশিক রৌদ্রোজ্জ্বল
⛅ ২৫°C
🏠 হোম ⚡ সর্বশেষ 📍 ঘাটাইল 🏛️ টাঙ্গাইল (১২ উপজেলা) 🇧🇩 জাতীয় ⚖️ রাজনীতি 🎓 শিক্ষাঙ্গন ⚽ খেলা ✍️ মতামত 🚨 অপরাধ 🎥 ভিডিও
বিজ্ঞাপন
Under Construction
news.bdadmedia.com
এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন এবং টেস্টিং মোডে আছে, তাই এখানকার সংবাদগুলো গুরুত্ব সহকারে নেবেন না।
ব্রেকিং নিউজ
ঘাটাইল ও টাঙ্গাইলের সর্বশেষ খবর সবার আগে পড়তে ভিজিট করুন ঘাটাইল ডট কম ✦ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা ঘাটাইল ডট কম ✦ জরুরি খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ✦

টাঙ্গাইলে চলন্ত বাসে নারীকে ধর্ষণ, চালকসহ তিনজনের যাবজ্জীবন

টাঙ্গাইলে চলন্ত বাসে নারীকে ধর্ষণ, চালকসহ তিনজনের যাবজ্জীবন

ছবি: ঘাটাইল ডট কম ফটো ইউনিট

ফটোকার্ড
সোশ্যাল মিডিয়া ফটোকার্ড ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জন্য এই খবরের ফটোকার্ড প্রস্তুত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় বাসচালক, চালকের সহকারী ও কন্ডাক্টরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়াস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমরাও খান দিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাসচালক মো. আলতাফ (২৫), চালকের সহকারী মো. রাব্বি (২১) এবং বাসের কন্ডাক্টর সাগর ওরফে সজীব মাতুব্বর (২৪)।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৪ জানুয়ারি রাতে ঢাকার গাবতলী থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন ওই নারী। পথে অন্য যাত্রীরা নেমে গেলে বাসটি ফাঁকা হয়ে পড়ে। এ সময় চলন্ত বাসে তাঁকে ধর্ষণ করেন ওই তিন ব্যক্তি। পরে ভয়ভীতি দেখিয়ে তাঁর কানের দুল, নগদ ৩৬ হাজার টাকা ও মুঠোফোন নিয়ে নেওয়া হয়।

ঘটনার পর বাসটি নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচল করতে থাকেন তাঁরা। পরদিন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি থামলে ওই নারী সেখানে দায়িত্ব পালনরত হাইওয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। পরে পুলিশ বাসসহ তিনজনকে আটক করে টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা গত ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত তিনজনকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

সূত্র: নিউজ টাঙ্গাইল — মূল প্রতিবেদন,| দ্য ডেইলি স্টার | ঢাকা ট্রিবিউন

এই প্রতিবেদনে আপনার অনুভূতি কী?

সম্পর্কিত সংবাদ

পাঠকের মন্তব্য

0টি মন্তব্য
মন্তব্য: আপনার গুগল (জিমেইল) অ্যাকাউন্ট দিয়ে সহজেই মন্তব্য প্রকাশ করুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইভ সংবাদ অনুসন্ধান

জনপ্রিয় অনুসন্ধান:
ঘাটাইল টাঙ্গাইল হাসপাতাল আনারস ট্রমা সেন্টার নির্বাচন

সোশ্যাল মিডিয়া ফটোকার্ড

ফটোকার্ড ছবি
ঘাটাইল ডট কম

সংবাদ শিরোনাম

🗓️ «« বিস্তারিত কমেন্টে »» 🌐 ghatail.com
এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন এবং টেস্টিং মোডে আছে, তাই এখানকার সংবাদগুলো গুরুত্ব সহকারে নেবেন না।

আজকের পত্রিকা — ই-পেপার

📰

ঘাটাইল ডট কম — আজকের ডিজিটাল সংস্করণ

• টাঙ্গাইল জেলা পূর্ণাঙ্গ সংস্করণ (পাতা ১ হতে ৮)

🏛️ টাঙ্গাইল জেলা (১২ উপজেলা)

টাঙ্গাইল জেলার সকল খবর →

📅 সংবাদ আর্কাইভ ক্যালেন্ডার

অক্টোবর ২০২৬
শনিরবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্র

সংবাদ বিভাগসমূহ

সর্বশেষ ব্রেকিং আপডেট

এইমাত্র

ঘাটাইল উপজেলা কমপ্লেক্স রোডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা।

১৫ মিনিট আগে

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ড্রাইভিং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

🌤️ টাঙ্গাইল: --° সে, আংশিক রৌদ্রোজ্জ্বল
সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন: